ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:২৭ পিএম
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

চাঁদপুরে শুক্রবার (২৬ জুন) ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের লক্ষ্যে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান(আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। ২৭ জুন ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনা নিশ্চিত করতে এই ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রার্থীদের সাথে যথাযথ আচরণ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন ঢাকা হেডকোয়ার্টার্স পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস) সাইফুল্লাহ মো. নাছির,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী মো. ইমতিয়াজ আহম্মেদ সহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে