চাঁদপুর জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা (১ম দিন) অনুষ্ঠিত হয়েছে। "সেবার ব্রতে চাকরি" - এই শ্লোগানে শনিবার (২৭ জুন) বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮ টা থেকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে চাঁদপুর জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় চাঁদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা সাইফুল্লাহ মোঃ নাছির এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি মো. তারেক সেকান্দার, সহকার পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী মো. ইমতিয়াজ আহম্মেদ, এবং , মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুর ডা. বিউটি রানী সরকার।
এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতিসহ যথাসময়ে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।