বরিশাল বিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন ভোলার দৌলতখানের তৌহিদুর রহমান মাসুম। সে শেরে বাংলা হলের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় শিক্ষার্থী ছিলেন। আলহামদুলিল্লাহ, অনার্সের সকল কোর্সওয়ার্ক সম্পন্ন হয়েছে । বর্তমানে ইন্টার্নশিপ ও রিসার্চ পেপার সংক্রান্ত কিছু কাজ চলমান রয়েছে। এগুলো সম্পন্ন হলেই অনার্সের সকল আনুষ্ঠানিকতা শেষ হবে তার।
মাসুম জানায়, মাস্টার্সের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে পরিস্থিতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং সুযোগ-সুবিধা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায়ের বিষয়টি এখনো সম্পন্ন হয়নি। যেহেতু ইন্টার্নশিপ ও গবেষণার কাজ এখনো বাকি রয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ হয়নি। বাকি কাজগুলো সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হবে।
শনিবার (২৭ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বিদায়ের প্রাক্কালে সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সহচরদের উদ্দেশ্যে উল্লেখ করেন, আমি ছিলাম তোমাদেরই সাথে, এসেছিলাম একসাথে, উড়ে ছিলাম স্বপ্নের নীল আকাশে, চাঁদের দেশে যেতে হারিয়ে। তার এ স্ট্যাটাস বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সহমর্মিতার বহিঃপ্রকাশ।