ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৮:৩৪ পিএম
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুন (২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, মারামারি, হুমকি এবং পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। সংক্ষিপ্ত আকারে গ্রেফতারকৃতদের তালিকা নিচে দেওয়া হলো:

ফৌজদারি কার্যবিধি (৫৪ ধারা)

ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) - ঈদগাঁও ইউপি।

আসমা (২৫) - রামু থানা।

মারামারি ও হুমকি মামলা

মোঃ আজিমুল হক (৩৫) - ইসলামাবাদ ইউপি।

মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬) - ঈদগাঁও ইউপি।

পিতা-মাতা ভরণ-পোষণ আইন মামলা

খালেদ বাদশা ও আব্দুল্লাহ - পশ্চিম গোমাতলী, ঈদগাঁও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা

সুবল রুদ্র (৪৫) - ঈদগাঁও ইউপি।

পুলিশ জানায়, ঈদগাঁও থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে