লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) :
| আপডেট: ৩০ জুন, ২০২৬, ০৫:৩৩ পিএম | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৫:৩৩ পিএম
লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬০ লাখ ৪৭হাজার ৬১২ টাকা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভার সভা কক্ষে লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন। 

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৩  লাখ ৪০ হাজার ৮০১ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯  টাকা।

এ ছাড়া  উন্নয়ন হিসাব এ (এডিপি)  আয় ও ব্যয় ধরা হয়েছে  ৬ কোটি ৮০ লাখ টাকা করে, উন্নয়ন হিসাব এ  (প্রকল্প) আয়  ও ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা করে।

লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা জানান,, ২০২৬-২৭ অর্থবছরে লোহাগড়া পৌরসভার জন্য মোট আয় ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা বাজেট ধরা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬০ লাখ ৪৭হাজার ৬১২ টাকা।

তিনি আরও বলেন, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে