ঝিনাইগাতীর ইউএনও’র উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৩০ জুন, ২০২৬, ০৭:১৬ পিএম | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৭:১৬ পিএম
ঝিনাইগাতীর ইউএনও’র উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের একটি ভাঙা ব্রিজ দ্রুত মেরামতের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার জনগণ ভাঙা ব্রিজটির বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের নজরে আনেন। বিষয়টি জানার পর ইউএনও তাৎক্ষণিকভাবে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। ইউএনওর নির্দেশনার পর দ্রুত উদ্যোগ গ্রহণ করে ব্রিজটির মেরামত কাজ সম্পন্ন করা হয়। মঙ্গলবার (৩০ জুন) স্থানীয়দের জন্য ব্রিজটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এলাকাবাসী জানান, প্রতিদিন শিশু শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ সাধারণ জনগণ এই ব্রিজ ব্যবহার করে স্কুল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভাঙা থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে ছিলেন। স্বল্প সময়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সমস্যার সমাধান করায় এলাকাবাসী ঝিনাইগাতী উপজেলার ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে