কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে। আটকৃত যুবক ফিলিপ নগর ইউনিয়নের বাহিরমাদি মধ্যপাড়া গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে বিজয় আহমেদ (২৫)। জানা যায় পুলিশ বিজয় আহমেদের পিতা বিপ্লব ভূঁইয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে এবং তাকে পরে ছেড়ে দেয়া হয়। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে আটককৃত যুবক বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে গরু রাখার ঘর থেকে ১টি ওয়ান শুটার গান ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামত সহ বিজয় আহমেদকে আটক করে দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের বাহির মাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাওলা দায়ের করা হয়েছে।