“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে

শৈলকুপায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতায় মতবিনিময়

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৮:১৭ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৮:১৭ পিএম
শৈলকুপায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতায় মতবিনিময়

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফা একাডেমি ও স্মৃতি গণপাঠাগার এর আয়োজনে মনোহরপুর মোস্তফা মঞ্জিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে এ মতবিনিময় সভায় গ্রামের আব্দুল  ওহাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা ও সদস্য সচিব আবুল হাশেম।  মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে কথা বলেন মনোহরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ খান নুন, ঢাকাস্থ শৈলকুপার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম কোটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক মন্ডলী ও মসজিদের ইমামসহ গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে