সারা দেশের ন্যায় যশোরের অভয়নগর উপজেলার পরীক্ষাকেন্দ্রো গুলোতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হলেও পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৪১জন। পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন এক হাজার ৪০২জন। আর অনুপস্থিত ছিলেন ৪১জন।
এইচএসসি পরীক্ষার ৫টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৩৫জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন এক হাজার ১১১জন। আর অনুপস্থিত ছিলেন ২৪ জন। অনুপস্থিত ২৪ জনের মধ্যে ১৬জন ছাত্রী ও ৮জন ছাত্র। আলিম পরীক্ষার একটি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯৯জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন ১৮৬জন। আর অনুপস্থিত ছিলেন ১৩জন। অনপুস্থিত ১৩ জনের মধ্যে ১০জন ছাত্রী ও ৩জন ছাত্র। এছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার ২টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৯জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন ১০৫জন। আর অনুপস্থিত ছিলেন ৪জন। অনুপস্থিত ৪ জনের মধ্যে একজন ছাত্রী ও ৩জন ছাত্র।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কি কারণে তারা অনুপস্থিত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।