রাউজানে জাতীয়তাবাদী জাসাসের পরিচিতি সভা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৪৪ পিএম
রাউজানে জাতীয়তাবাদী জাসাসের পরিচিতি সভা

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাসের রাউজান উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা গোলাম আকবর খোন্দকারের গহিরাস্থ বাসভবনের আঙিনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিউল আলম চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি. এম. মোরশেদ চৌধুরী, রাউজান উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু কমলেন্দু শীল ও মুরাদুল ইসলাম, রাউজান পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি সেফায়েত হোসেন রাকিব, আরাফাত হোসেন সানি, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ জানে আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের, সাংগঠনিক সম্পাদক আসক বড়ুয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক ইয়াসিন সিকদার, পাহাড়তলী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম, সিগদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম, রাউজান পৌর জাসাসের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামির, তপু বড়ুয়া, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়াইস করনি, মো. জাহাঙ্গীর, আক্কাস, আলাউদ্দিনসহ রাউজান উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরিচিতি সভা শেষে রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে একটি বিনামূল্যে খতনা (সুন্নতে খতনা) কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে