চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ৮২টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, চিকিৎসা সহায়তা, চাল এবং গরিব মেয়েদের বিয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা এখলাসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কিউসি লজিস্টিকস লিমিটেডের উপ-ব্যবস্থাপক এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার শাহ আলম এবং সমাজসেবক আখতার উদ্দিন খান।
বক্তব্যে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সমাজের সামর্থ্যবান, সচেতন ও শিক্ষিত মানুষ মানবকল্যাণে এগিয়ে এলে বৈষম্য কমবে এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। তিনি আরও বলেন, রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ আলম, সমাজসেবক আখতার উদ্দিন খান এবং সিকদারপাড়া শাখার সভাপতি আব্দুল মালেক।
পরে প্রায় ৮২টি অসচ্ছল পরিবারের মাঝে চাল, ঢেউটিন, চিকিৎসা সহায়তার অর্থ এবং অসহায় কন্যাদের বিয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার মো. রাশেদ, সমাজসেবক মোহাম্মদ খোকন, মোহাম্মদ সরোয়ার কামাল আজাদ, মো. আব্বাস আলী খান, মো. শহিদুল ইসলাম খান, মো. জুবায়ের আলম চৌধুরী, মো. আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।