চাঁদপুর সদর উপজেলার ছায়াবানীর মোড় ও হকার্স মার্কেট এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন বিহীন ফুড কালার, এসেন্স, ক্রিম ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন মোড়কজাত খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত অপরাধে উল্লিখিত আইনে ৩ জন দোকান মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, চাঁদপুর এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।