বৃহস্পতিবার (২ জুলাই) সেনবাগ পৌরসভার পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন শামছুউদ্দিনের ভাড়া বাসা থেকে উদ্ধার অজ্ঞাত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ইসমাইল হোসেন পিন্টু (৪০) তার বাড়ি ফেনীর পশুরাম উপজেলায় উত্তর ঘোমতা গ্রামে সে ওই গ্রামের আবদুল ওহাব ছেলে। মুলত সে বিভিন্ন পোষাক ব্যবহার করে প্রতারনা করে বেড়াত তার বিরুদ্ধে ফেনী থানায় ১৭০ ও ১৭১ দন্ডবিধি ধারায় মামলা রয়েছে বলে রাত ১ টা ৩০ মিনিটের সময় জানিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার। বৃহস্পতিবার ২ জুলাই রাত ৯ টার দিকে সেনবাগ থানা পুলিশ এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি হিসেবে পিন্টুর লাশ উদ্ধার করে। এরপর লাশ থানায় এনে তার পরিচয় সনাক্তের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে গভীর রাতে তার নাম পরিচয় নিশ্চিত হওয়ার যায়। মৃত ব্যক্তির রুম তলাশী করে একটি কালো রঙ্গের ব্যাগ থেকে সেনাবাহিনী একসেট (ইউনিফর্ম) পোশাক পাওয়া যায়। ইউনিফর্মের সাথে ফারহান নামের নেমপ্লেট পাওয়া যায়। মুলত সে চাকুরীজিবী হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে উদ্ধার হওয়া পোষাক ব্যবহার করে প্রতারনা করতো। শনিবার সকালে উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার।