শৈলকুপায় ইয়াবা টেবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিটু জোয়ার্দার সহ দুজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৭নং সারুটিয়া ইউনিয়নের আজাদ নগর গ্রামের আবুল কাশেম জোয়াদ্দারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিটু জোয়াদ্দার ও সাহাবাড়িয়া গ্রামের আকবার আলীর ছেলে মো: আবু সাঈদ ওরফে সাউথ কে খুলুমবাড়িয়া বাজার থেকে আটক করে।আটকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এরকম সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা টেবলেট সহ আটক করে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।