দিনাজপুরের চিরিরবন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান, গ্রীন ও গ্রীন দিনাজপুর গড়ার উদ্দ্যেশে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ৪ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর অফিসের সহযোগিতায় সবুজ ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান, গ্রীন ও গ্রীন দিনাজপুর গড়ার উদ্দ্যেশে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এসময় দিনাজপুর জেলা স্কাউটস এর সহকারি কমিশনার মোরশেদ উল আলম, উপজেলা স্কাউটস সম্পাদক আফছার আলী, স্কাউটস লিডার লুৎফর রহমান, সহকারি লিডার ট্রেইনার জমশেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার বাপ্পী জয়দার, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাস, দিনাজপুর ইয়ুথ ফোরাম সভাপতি নাইম আহমেদ, কোষাধ্যক্ষ আহসান উদ্দিন, কাব লিডার ইমরুন নাহার প্রমূখ সহ বিভিন্ন ইউনিট লিডার, শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড ও কাব সদস্য, গ্রাম পুলিশ সদস্যগণ অংশগ্রহন করেন। শেষে উপজেলা প্রধান ডাকঘর চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ ও সকল স্কাউট সদস্যদের গাছের চারা প্রদান করা হয়।