দাকোপে স্বামী-স্ত্রীকে মারপিট ও ঘর বাড়ী ভাংচুরের অভিযোগ

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:২১ পিএম
দাকোপে স্বামী-স্ত্রীকে মারপিট ও ঘর বাড়ী ভাংচুরের অভিযোগ

দাকোপের চুনকুড়ি এলাকায় স্বামী স্ত্রীকে মারপিট ও ঘর বাড়ী ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ উঠেছে।

চুনকুড়ি গ্রামের  দামুদার রায়ের পুত্র মনোজ রায় দাকোপ থানায় দায়ের করা লিখিত অভিযাগে দাবী করেছেন একই এলাকার প্রতিবেশী ধীরাজ রায়, রামপদ রায় ও হ্নদয় রায় গংরা চরিত্রগত ভাবেই অসামাজিক ও নেশাখোর প্রকৃতির। পূর্ব বিরোধের জের ধরে সম্প্রতি তুচ্ছ ঘটনাকে পুঁজি করে তারা দু’দফায় আমার বাড়ীতে এসে আমাকে এবং আমার স্ত্রীকে মারপিট করে। এ সময় তারা মনোজ রায়ের বসত বাড়ী ও দোকান ভাংচুর এবং মালামাল লুট করে বলে দাবী করা হয়। ঘটনার পর আহত মনোজ রায় দাকোপ থানায় ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। অভিযোগে আরো বলা হয় ধীরাজ গং তাদের মারপিট করে উল্টো তাদেরকে পুলিশি হয়রানী করাতে নানা রকম চক্রান্ত করছে। দাকোপ থানার এস আই ঝন্টু কুমার বসাক অভিযোগের বিষয়টি তদন্ত করছেন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে