চিতলমারীতে পানিতে পড়ে শিশুর সলিল সমাধি

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:৪১ পিএম
চিতলমারীতে পানিতে পড়ে শিশুর সলিল সমাধি

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে রাইসা মনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার( ৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাইসা মনি চরচিংগড়ি গ্রামের প্রবাসী আমানোত মোল্লার মেয়ে।

জানাগেছে,শনিবার সকাল ১০টার দিকে শিশু রাইসা মনি খেলতে গিয়ে সবার আড়ালে  বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ  মহিউদ্দিন আল-মামুন রাইসাকে মৃত্যু ঘোষনা করেন।  এদিকে  চিতলমারীতে একটি চলন্ত ভ্যান গাড়ি উল্টে পানিতে ডুবে মো. আল-আমিন শরিফ (৭) নামের  এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৩জুলাই) বিকেল ৫টার দিকে পরানপুর চিংগড়ী সিমান্তে খোকন ফকিরের বাড়ির সামনে  এঘটনা ঘটে।সে উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে। শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে