‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’, শীর্ষক প্রতিপাদ্যকে ধারন করে রাজশাহীর তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্নাঢ়্য র্যালী, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ ও মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জেবানুর রহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক। তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, বিআরডিবির চেয়ারম্যান আরশাদ আলী, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু প্রমুখ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় পল্লী উন্নয়ন অফিসের আওতায় উপকার ভোগীদের মাঝে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।