বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, সতর্কতায় প্রশাসনের মাইকিং

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) :
| আপডেট: ৭ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম
বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, সতর্কতায় প্রশাসনের মাইকিং

কয়েকদিনের টানা বর্ষন ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কায় দেখা দিয়েছে। রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর খড়ের স্তুপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে টানা বর্ষন শুরু হলেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের  জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারনা চালানো হচ্ছে এবং তারা যাতে ভারী বর্ষন শুরু হলে ঝুকিপুর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করে তার জন্য আহ্বান জানিয়ে আসছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড় ধ্বস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে