একদিনেই পাল্টে গেল ম্যানেজিং কমিটির সদস্য গাজী আসাফ-উদ-দৌলার নাম। পটুয়াখালীর কলাপাড়ায় ৭২ নং দক্ষিণ চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। সে অনুসারে ২৪ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত তালিকায় ১১ নম্বর ক্রমিকে দাতা সদস্য হিসেবে গাজী আসাফ-উদ-দৌলার নাম প্রকাশিত হয়। কিন্তু হঠাৎ করে একই তারিখে অপর সকল নাম ঠিক রেখে ১১ নম্বর ক্রমিকের ওই নাম বদল করে গাজী মো: ইউসুফ বাপ্পীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবিষয়টি কেন হলো, কীভাবে হলো তা জানতে গাজী আসাফ-উদ-দৌলা ৩০ জুন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম জানান, এটি ভুল হয়েছিল। যা সংশোধন করা হয়েছে। এর বেশি কিছু নয়।