পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ১০ জুলাই, ২০২৬, ০৩:৩৪ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৩:৩৪ পিএম
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

পটুয়াখালীতে বৃহস্পতিবার রাতে এক স্কুল শিক্ষিকা গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা  করেছে। পুলিশ লাশ উদ্ধার করে দশমিনা থানায় নিয়েছে। শুক্রবার সকালে সুরাতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়না তদন্তের জন্য  লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম  জানান, দশমিনার রানগোপালদি গ্রামের দেব নারায়ণ সরকারের ছেলে ঔষধ ব্যবসায়ী শব্যসাচী সরকারের স্ত্রী দীপা দাস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে কোন এক সময় নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে ভিতরে ঢ়ুকে দীপার লাশ উদ্ধার করে। দীপা দাস উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের সহকারি শিক্ষিকা। তার বাবার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামে। সুদীপ্ত সরকার (১৩) নামের সপ্তম শ্রেণী পড়ুয়া তাদেরএকটি ছেলে সন্তান রয়েছে। 

দীপা দাসের স্বামী শভ্যসাচী সরকার জানান, ঘটনার দিন দুপুরে রান্নায় মসলা বেশি হওয়া নিয়ে সামান্য বৎসা হয় স্ত্রী দীপার সাথে। এ রেশ ধরে হয়তো অভিমানে সন্ধ্যার পর কোন এক সময় সে আত্মহত্যা করে। তিনি আরো বলেন, তার এই ছোট্ট পরিবারে কখনো কোন ধরনের বিবাদ হয়নি। ভালোই কাটছিল তার সংসার জীবন। 

দীপা দাসের ছোট ভাই বিনয় কৃষ্ণ দাস বলেন, তার বোনের আত্মহত্যার পিছনে অন্য কোন কারন দেখছেন না। তাদের পরিবারের পক্ষে কোন ধরনের অভিযোগ নেই।  এ ঘটনায় দশমিনা থানায় পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে