বিটিএমএ’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন খোকন আহম্মেদ হীরা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম
বিটিএমএ’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন খোকন আহম্মেদ হীরা

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। বিটিএমএ'র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় সাংবাদিক খোকন আহম্মেদ হীরা সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর (এটিএন বাংলা/এটিএন নিউজ) ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন (যুগান্তর/এনটিভি) সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে সাগর কন্যা কুয়াকাটার একটি অভিজাত হোটেলে গত ৭ জুলাই রাতে সংগঠনের সাধারণ সভা ও সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে খোকন আহম্মেদ হীরাসহ ১১ জন সাংবাদিক নির্বাচিত হয়েছেন। একটানা দীর্ঘ ২৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সাথে কাজ করে আসছেন খোকন আহম্মেদ হীরা। মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত সততার কারণে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম এফএনএস এবং বাহান্ন নিউজের বরিশাল প্রতিনিধি ও স্মার্ট সংবাদের প্রকাশক হিসেবে দায়িত্বে রয়েছেন। সাংগঠনিকভাবে খোকন আহম্মেদ হীরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও রয়েছেন আজাদ আলাউদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (দৈনিক বণিক বার্তা), এসএন পলাশ (ঢাকা টাইমস), শাহে আলম (দৈনিক সংগ্রাম), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি নিউজ), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) এবং নাজমুল রিপন (বাংলা টিভি)।

আপনার জেলার সংবাদ পড়তে