দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার এশার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সভাপতি মোতালেব খান মিঠু, সাধারণ সম্পাদক বাবলুর রহমান এবং কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।