চাঁদপুরে মহিলা ঐক্য পরিষদকে আম উপহার দিল মোশাররফ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৯:৪৮ পিএম
চাঁদপুরে মহিলা ঐক্য পরিষদকে আম উপহার দিল মোশাররফ

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দের জন্য রসালো আম উপহার পাঠিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।  ১১ জুলাই শনিবার উপহারের এ আম সংগঠনের পক্ষে গ্রহণ করেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ।

জানা যায়, সম্প্রীতির বন্ধন ও শুভেচ্ছা উপহার হিসেবে কার্টুনে করে আম পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকবে। চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ বলেন, মোশাররফ ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বরাবরই সাহসী ভূমিকা রাখেন। তিনি মহিলা ঐক্য পরিষদের জন্য শুভেচ্ছা উপহার পাঠানোয় কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে