নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক, পুলিশের ওপর হামলা ও অস্ত্র সহ ১৪ মামলার আসামী নয়ন মিয়া প্রকাশ নয়ন ডাকাতকে গ্রেফতার করেছে । শুক্রবার দিবাগত শনিবার গতরাতে সেনবাগ থানা ও নরসিংদী থানা পুলিশ যৌথ অভিয়ান চালিয়ে তাকে উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকার শশুড় বাড়ি থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে নরসিংদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় আদালতের সাজার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত নয়ন নরসিংদী জেলার মনোহদী উপজেলার ৩ নং লেবুতলা ইউপির আবদুল আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার।