দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৮৫০০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ জসিম উদ্দিন। ইউনিয়নসমূহ হলো: খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড়। উপজেলার মোট ১৭টি ইউনিয়নও ১ টি পৌরসভার মধ্যে উল্লেখিত ৬ টি ইউনিয়ন চট্টগ্রাম-১৪ আসনের অন্তর্ভুক্ত। ১১ জুলাই শনিবার সারাদিন নৌকাযোগে নিজ নির্বাচনী এলাকার দূর্গত মানুষের খোঁজ নেন এম পি জসিম উদ্দিন আহমদ। এ সৃয় তিনি শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, চলমান বন্যায় সাতকানিয়ার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী। শনিবার সকালে পানি কিছুটা কমলেও পাহাড়ে আবার প্রবল বৃষ্টির কারণে বিকালের দিকে সাতকানিয়ায় আবার পানি বাড়তে শুরু করেছে। সাতকানিয়ার অপর ১১ ইউনিয়ন ও পৌরসভায় চট্টগ্রাম-১৫ আসনের এম পি আলহাজ শাহজাহান চৌধুরী ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।