চাঁদপুরে

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৭:৩৯ পিএম
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার(১২ জুলাই) দুপুরে  চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী প.প. কর্মকর্তা রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জনঘনবসতিপূর্ণ দেশ না।  তারুণ্যের আশা- আকাঙ্ক্ষা  বাস্তবায়ন ও সুন্দর আগামী গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে। একটি সুস্থ, সুন্দর ও পরিকল্পিত পরিবারই হোক আগামীর ভবিষ্যৎ। এ বিষয়ে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।  এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক

একেএম সলিম উল্যা সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান,সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন,চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন. জামিউল হিকমা।আমন্ত্রিত অতিথি'র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।  বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা চাঁদপুর  জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরপর বার্ষিক উন্নয়ন তহবিলের ঔষধ বিতরণ এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাগানে গাছের চারা রোপন করা হয়।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) শাহরিন আফরিন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানছুরা আক্তার। পরে ডকুমেন্টারি ( ভিডিও) প্রদর্শনী ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফা কামাল। অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে