চাঁদপুর জেলা আইন-শৃংখলা কমিটির সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০৮:২৬ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৮:২৬ পিএম
চাঁদপুর জেলা আইন-শৃংখলা কমিটির সভা

জেলায় মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার(১২ জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।  বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম,পাবলিক প্রসিকিউট অ্যাড. কোহিনুর বেগম প্রমূখ।

সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাং, বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়াও চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি প্রতি নিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।  সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, নৌ পুলিশ, কোস্ট গার্ড,ডিএনসি,ফায়ার সার্ভিস, আনসার কর্মকর্তাগণ সহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মাদক নির্মূলে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে