বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে

চন্দনাইশে আলোচনা সভা সম্মাননা ক্রেষ্ট প্রদান

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০২:৫৬ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০২:৫৬ পিএম
চন্দনাইশে আলোচনা সভা সম্মাননা ক্রেষ্ট প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ঝুন্টু বিকাশ চাকমা,স্বাস্থ্য প.প. কর্মকর্তা রশ্মি চাকমা। মো: কুতুব উদ্দিনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় প্রমুখ। পরে বিভিন্ন স্্বাস্থ্য কেন্দ্রে সেবায় অবদান রাখায় স্বাস্থ্য কর্মীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে