সভাপতি পদ না পেয়ে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকি

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম
সভাপতি পদ না পেয়ে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকি
গাজীপুরের টঙ্গী গুটিয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে পদ না পেয়ে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে এক বিএনপির সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম এডভোকেট জালাল খান ওরফে সারোয়ার (৩৩)। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জানা গেছে, গত শুক্রবার (৩জুলাই) রাতে গুটিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে পূর্বঘোষিত আহ্বায়ক কমিটির সভা চলছিল। এসময় এডভোকেট জালাল খান অবৈধভাবে মসজিদে অনুপ্রবেশ করে কমিটিতে তার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থিত মুরুব্বিদের গালমন্দ করেন। একপর্যায়ে তিনি সভা পরিচালনায় বাধা দেন এবং মসজিদের প্রয়োজনীয় নথিপত্র ছুড়ে ফেলে দেন এবং তাকে কমিটিতে না রাখলে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকি দেন। এঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে নতুন মসজিদ কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে থাকায় মসজিদের প্রশাসনিক কার্যক্রমেও তৈরি হয়েছে অচলাবস্থা । এঘটনায় শনিবার রাতে (১১জুলাই) টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এব্যাপারে যোগাযোগ করা হলে এডভোকেট জালাল খান ওরফে সারোয়ার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মসজিদে তালা মারার হুমকি দেইনি। একটি মহল গত ১৭ বছর যাবত মসজিদ কমিটির পদ দখল করে আছে, সামাজিকভাবে আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলাম। গুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী তাইজুল ইসলাম বলেন, মসজিদের মতো পবিত্র প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনায় সমাজের শান্তিশৃঙ্খলা ও সহাবস্থান ব্যাহত হয়। তিনি বলেন, দিন যত যাচ্ছে এই সংকট আরো ঘনীভূত হচ্ছে। সুষ্ঠু সমাধানের অভাবে মসজিদের প্রশাসনিক কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছে। এব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে