লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে মোবাইল কোর্ট, পাইপ বিনষ্ট ও গদি বন্ধ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে মোবাইল কোর্ট, পাইপ বিনষ্ট ও গদি বন্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি বালুর গদিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয় এবং গদির টিনের বেড়া ভেঙে গদিটি বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে লৌহজং থানা পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনকসার এলাকার জনৈক আল-আমিনের অবৈধ বালুর গদিতে সরেজমিনে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি গদির টিনের বেড়া অপসারণ করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে