কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্লাস্টিকের বস্তা থেকে লুকিয়ে রাখা প্রায় ৩ লক্ষ টাকার টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই মাদক ব্যবসায়ীর নাম রুবিনা খাতুন (৪৬)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি সিএনজি চালিত অটো রিক্সা থেকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনাটি গত সোমবার বিকেলে কিশোরগঞ্জ মিডিয়া সেল তথ্যে জানা গেছে। আটককৃত রুবিনার গ্রামের বাড়ি ভৈরব উপজেলা কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী। এ খবর পেয়ে কুলিয়ারচর থানার একটি দল উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাসেম মিয়ার মুরগির ফার্মের সামনে থেকে উদ্ধা করেন। পুলিশ তাকে তল্লাশি চালালে প্লাস্টিকের চটের বস্তার মধ্যে পাওয়া যায়। পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসা বাদে রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে স্বীকার করেন। এ ঘটনায় রুবিনা খাতুনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানায়।