গফরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম
গফরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার অর্থায়নে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গফরগাঁও সরকারি কলেজ, গফরগাঁও মহিলা কলেজ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়। উক্ত ভেন্ডিং মেশিন বিতরণ করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর সহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।