মুক্তাগাছায় জুলাই শহীদ দিবস পালিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৮:০১ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৮:০১ পিএম
মুক্তাগাছায় জুলাই শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় মানকোন ইউনিয়নে জুলাই শহীদ সামিত এঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিরর্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র’র সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা রাকিব হোসেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফেরদৌস আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ, কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, ওসি কামরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবণা আহমেদ লুনা, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে  বক্তারা আবু সাইদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে