জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ কবিরের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং শহীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় সলপুনিয়া গ্রামের শহীদের বাড়িতে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান পাঠান। উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরাসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে শহীদ কবিরের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্বদেশ হাসপাতালের পক্ষ থেকে শহীদ কবিরের পিতা-মাতাকে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেওয়া হয়।