ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জুলাই শহিদ দিবস-২০২৬ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ওই দিন সকাল ১১ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সবার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ তালুকদার। সভায় ‘জুলাই-২৪’ স্মৃতি ও কৃতি নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বীর উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, জুলাই যোদ্ধা রাফাতুল ইসলাম সাজু, রেহান হোসেন, উপজেলা জামায়াত ইসলামী নেতা মোঃ কাউছার খান, মাওঃ আতিকুল ইসলাম, শেখ সোলাইমান, মহব্বত হোসেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম ও আব্দুস ছালাম মোল্যা প্রমূখ। বক্তারা জুলাই স্মৃতি ও কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং শহিদ পরিবারের প্রতি সমবেদনা ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন। একই সাথে শহিদ আবু সাঈদের আত্নদানের কথা স্মরন করে বক্তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। ্