বাঘায় জমি নিয়ে মারামারিতে দুই পক্ষের আহত ১০

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১৯ জুলাই, ২০২৬, ০১:০০ পিএম | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০১:০০ পিএম
বাঘায় জমি নিয়ে মারামারিতে দুই পক্ষের আহত ১০

রাজশাহীর বাঘায় জমি নিয়ে মারামারিতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে সাইদুর মন্ডল ও বাবুল মন্ডলের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার বিকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে উপররের উপর হামলা করা হয়। এতে উভয় পক্ষের আহতরা হলেন-সাইদুর মন্ডলের পক্ষে সাইদুর মন্ডল, বিজলী বেগম, হাওয়া বেগম। বাবুল মন্ডলের পক্ষে বাবলু মন্ডল, ইমরান মন্ডল, শাবুল মন্ডল, শাহিদ মন্ডল, সাজেদা বেগম, চায়না বেগম, ঝর্ণা বেগম।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এরমধ্যে সাইদুর মন্ডল ও বিজলী বেগমের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে