ঝিনাইদহের শৈলকুপায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে ইসহাক হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে। তিনি পেশায় একজন চা দোকানি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবাব দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। গভির রাতে ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে কামড় দিলে তিনি জেগে ওঠেন। পরে বমি করতে শুরু করলে স্বজনরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করার পর তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ব্যাপারে স্থানীয় ফারুক মাস্টার নামের এক ব্যক্তি জানান সাপে কামড়ানোর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসলে তাহলে তাকে বাঁচানো সম্ভব হত। দেরি করার কারণে তার মৃত্যু হয়েছে।