সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা পাবনার চাটমোহরে ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী স্থানীয় জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা ানুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি বলেন,‘জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির। বাংলাদেশের আকাঙ্খার ফসল জুলাই আন্দোলন,একক কোন গোষ্ঠী বা শ্রেণীর আন্দোলন এটি ছিল না। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে কর্মকর্তা, কৃষক,ছাত্র-জনতার আন্দোলনের ফসল জুলাই। দূর্নীতি,জুলুম,নির্যাতন,খুন,গুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে বিজয়ী হয়েছে বাংলাদেশ। ৭১' ৬৯' ৯০ সালের মত আমরা জুলাই শহীদদের আজীবন স্মরণে রাখতে চাই। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সাথে থাকতে চাই। তাদের জন্য আমি কিছু করতে চাই।’ মতবিনিময় সভায় বক্তব্য দেন,জুলাই যোদ্ধা আব্দুল আলিম সরকার,হাসানুজ্জামান সবুজ,ফয়সাল কবির,আতাউর রহমান স্বপন,কামরুল হাসান,হিরন আহমেদ,জাহিদ,রুবেল,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,রবিউল করিম তারেক,এ এম জাকারিয়া,আতাউর রহমান তোতা,শেখ জিয়ারুল হক সিন্টু,আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা,তাদের পরিবারের সদস্য,বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।