চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে জাসাসের গাছের চারা বিতরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৩:৩৯ পিএম
চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে জাসাসের গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে চাটমোহর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে চাটমোহর উপজেলার গুনাইগাছা কিশোর-কিশোরী ক্লাব ও গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় গুনাহগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাটমোহর উপজেলা জাসাস'র সদস্য সচিব মো.সিদ্দিকুর রহমান মিলন, উপজেলা জাসাস'র যুগ্ম আহবায়ক মো. কায়সার আহম্মেদ,যুগ্ম আহবায়ক মো. আবু মাসুম ও জাসাস নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে