সুজানগরে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৪ জুলাই, ২০২৬, ০৫:১২ পিএম | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৫:১২ পিএম
সুজানগরে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

পাবনার সুজানগরে রিজওয়ান আহমেদ হাসান নামে নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়ে গেছে। সে উপজেলার বিলক্ষেতুপাড়া গ্রামের মাহতাব আলীর ছেলে এবং বোনকোলা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ হাসানের শোকে তার মা শারমীন আক্তার রানী এখন মৃত্যু শয্যায়। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩জুলাই বিকালে উক্ত হাসান বাড়ি থেকে স্থানীয় বোনকোলা বাজারে আসার পর আর বাড়ী ফিরে যায়না। হাসানের বাবা-মা এবং আত্মীয়-স্বজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করার পরও অদ্যাবধি তার সন্ধান পায়নি। এমনকি নিখোঁজের পরেরদিন এ ব্যাপারে সুজানগর থানায় জি,ডি করা হলেও পুলিশ তার কোন সন্ধান পায়নি। ফলে এমতাবস্থায় হাসানের পরিবারের পক্ষ থেকে কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে নিম্নের মোবাইল নম্বরে সন্ধান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে