রাজশাহীর বাঘায় ১৮ দিনেও উদ্ধার হয়নি অপহৃত অষ্টম শ্রেনির স্কুলছাত্রী। মেয়ের শোকে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন বাবা।
জানা গেছে, গত ৬ জুলাই স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল অষ্টম শ্রেনির ছাত্রী। ছাত্রী উপজেলার কিশোরপুর স্কুলের সামনে পৌঁছলে আবির হোসেন (২৩) নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যান। আবির হোসেন কিশোরপুর গ্রামের কবির হোসেনের ছেলে। এ ঘটনায় ছাত্রীর চাচা বাদি হয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অপহরনের ১৮ দিন অতিবাহিত হলেও ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মেয়ের চাচা বলেন, একমাত্র মেয়েকে হারিয়ে তার মা' মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। মেয়ের শোকে বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে ছাত্রীকে উদ্ধার ততপরাতা বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে অপহরণকারীর পিতা কবির হোসেনকে আটক কওে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।