পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলা বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আসাদুল ইসলাম মিঠু (৩৩) ও বোঁথর গ্রামের তমসের আলীর ছেলে সাব্বির হোসেন (৩৩)। মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য সেবনের দায়ে তাদেরকে আটক করে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ অলিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমারগাড়া ও পৌরসদরের মীর্জা মার্কেট এলাকা থেকে এদেরকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেকে তিন মাসের কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান,পুলিশের মাদকবিরোধি এই অভিযান অব্যাহত থাকবে।