গাবতলীতে খাল খননের ২ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া):
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ০৫:৪৯ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৫:৪৯ পিএম
গাবতলীতে খাল খননের ২ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সময়যমতো খাল পুনঃ খনন না হওয়ায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার নেপালতলী, নশিপুর, সোনারায় ও দক্ষিণ পাড়া ইউনিয়নের খালের নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে খাল পুনঃ খনন প্রকল্প হাতে নেয় বিএনপি সরকার। প্রকল্পের আওতায় নির্ধারিত কাজ সময় মতো সম্পন্ন না হওয়ায়, বরাদ্দকৃত অর্থ থেকে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সে অর্থ পরিশোধ শেষে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সরকারি অর্থের অপচয় রোধে এ টাকা গুলো ফেরত পাঠানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম জানান, খাল পুনঃ খনন কাজের জন্য সরকারীভাবে নশিপুর ইউনিয়নে ৪৯ লাখ, দক্ষিণপাড়া ইউনিয়নে ৩৮ লাখ, সোনারায় ইউনিয়নে প্রায় ৬৪ লাখ ও নেপালতলী ইউনিয়নে প্রায় ৬৪ লাখ টাকা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বরাদ্দ দিয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে