মূল্যস্ফীতি বাড়ার কারণ সরবরাহ জটিলতা, এটি মহাযন্ত্রণা: বাণিজ্যমন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৫:৩২ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৫:৩২ পিএম
মূল্যস্ফীতি বাড়ার কারণ সরবরাহ জটিলতা, এটি মহাযন্ত্রণা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত সংলাপে বললেন, “বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি থাকার কারণ সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা। দেশের জন্য মূল্যস্ফীতি একটি বড় ধরনের মহাযন্ত্রণা।”

তাঁর ভাষায়. “চাষির কাছে সঠিক তথ্য না থাকার কারণে তারা অতিরিক্ত পণ্য উৎপাদন করছেন। অনেক সময় চাহিদা কম থাকার কারণে তারা সঠিক দামও পান না।”

পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাড়তি নজরদারি করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‘মূল্যস্ফীতি সবার জন্যই ‘পেইন’। কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচ আছে যা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে নিয়ন্ত্রণে কাজ করছে সরকার’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে