বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৬:০৮ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৬:০৮ পিএম
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের বড় ব্রীজ সংলগ্ন এলাকায় সাতটি অবৈধ বালু ড্রেজার ও কৈলাগের রাস্তার পাশে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার বিকেলের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন একজনকে সাতদিনের কারাদন্ড ও আরেকজনকে নাবালক থাকায় তাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কারাদন্ড প্রাপ্ত হলেন, কৈলাগ ইউনিয়নের কৈলাগ গ্রামের রউফ মিয়ার ছেলে শাহীনুর (২৩) কে ৭ দিনের কারাদন্ড দেন এবং শহীদ মিয়ার ছেলে মো: তামীম (১৬) কে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, প্রায় ১৫-২০ দিন ধরে বাজিতপুর বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং পরিবেশ দূষণ করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন সংবাদকর্মীদের জানিয়েছেন। এছাড়াও ঘোড়াউত্রা নদীতে রাতের বেলায় বালু উত্তোলন করছে একটি কুচক্রি মহল। বিভিন্ন সময় এলাকাবাসী বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দিলেও উপজেলা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়টি একবার ভেবে দেখবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে