পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম
পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু

নওগাঁর পোরশায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে ফউজিয়া বেগম (৪৬) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফউজিয়া ওই গ্রামের ওসমান আলীর স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার তিনি নিজ শয়নকক্ষে জুমার নামাজ পড়ার পর জায়নামাজের উপর শুয়ে ছিলেন। এসময় তার ছেলের স্ত্রী তাকে ডাক দেয়। সে জায়নামাজ থেকে উঠলে সেখানে থাকা একটি একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে স্থানীয় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে