চাঁদপুর মতলবে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৪:৩৬ পিএম
গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল আজ শনিবার (০১ আগস্ট ২০২৬) সকালে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের ম্যাক্সি স্ট্যান্ডে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রিক্সা স্ট্যান্ডের এনএএম টাওয়ারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন। মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন, তুরাগ থানা জামায়াতের নায়েবে আমির ঢালী ইউসুফ আহম্মেদ। 

বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই রায় অস্বীকার করে ক্ষমতাসীন দল এখন দ্বিচারিতা করছে। গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না। সংবিধান সংস্কার কমিশন গঠন করে গণরায় মেনে নিয়ে জুলাই সনদ পুর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিগত সরকার রান্না করা খাবার দুপুরে খেয়ে যেতে পারেনি, আপনারাও দুপুরের খাবার রান্না করার সুযোগ পাবেন না। তাই আপনাদের বলে দিচ্ছি, কর্তৃত্ববাদী ও নতুন ফ্যাসিস্ট হবেন না। এ সময় ১১ দলীয় জোট, উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে