দিনাজপুরে দুর্যোগ মোকাবেলা করার কৌশল ও অ্যামেচার রেডিও ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ আগস্ট শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক কমিশনার মোঃ আকতারুজ্জামান (এএলটি)।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরীর (এলটি) সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) বিনয় কুমার রায় (এলটি), সম্পাদক আবু সাঈদ (এএলটি), আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন (এলটি), অ্যামেচার রেডিও কর্মশালার প্রশিক্ষন পরিচালনা করেন অ্যামেচার রেডিও স্কোয়ার্ড এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। রোভার স্কাউট সদস্য রিফাত আফসানা পাখির সঞ্চালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) আল আমিন রাজা। এছাড়াও কর্মশালায় আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) মোঃ খলিলুর রহমান, আঞ্চলিক উপ-কমিশনার (গণ সংযোগ ও মার্কেটিং) জাকিরুল হক চৌধুরী, দিনাজপুর জেলা স্কাউটসের সহকারি স্কাউটস কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলমসহ দিনাজপুর স্কাউটস অঞ্চলের লিডার ট্রেইনার, সহকারি লিডার ট্রেইনার, উড ব্যাজ প্রাপ্ত স্কাউটার, জেলা স্কাউটস সম্পাদক, উপজেলা স্কাউটস সম্পাদক, বেসিক কোর্স সম্পন্নকারি ইউনিট লিডার, রোভার স্কাউট সদস্য, স্টান্ডার্ড ব্যাজ অর্জনকারি স্কাউট সদস্য, গার্ল ইন স্কাউট সদস্যগণ অংশগ্রহন করেন।