অভয়নগরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম
অভয়নগরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাট এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়ের সিলের (পেষণী) আঘাতে মা সাহানা বেগম (৬১) নিহত হয়েছে। অভিযোগ উঠেছে মেয়ে শিরিনা খাতুনের (২০) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থাআশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের সময় সাহানা বেগমের মৃত্যু হয়েছে বলে জানান। শনিবার (১ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট ভৈরব সেতু সংলগ্ন একটি ভাড়াবাড়ীর বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাহানা বেগম (৬১) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের মৃত্যু সাত্তার ছাত্তার মন্ডলের মেয়ে এবং জহুরুল ইসলামের স্ত্রী। তিনি উপজেলার ভাঙ্গাগেট এলাকায় নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে সাহানা বেগমের সঙ্গে তার মেয়ে শিরিনা খাতুনের (২০) কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে শিরিনা ঘরের একটি সিল (পেষণী) দিয়ে

মায়ের মাথা ও মুখে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে সাহানা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। বাড়ির মালিকের স্ত্রী ডলি খাতুনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শোভন বিশ্বাস জানান, তার মাথায় গুরুত্বর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান

বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে মেয়ে শিরিনা খাতুনের (২০) আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে